মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৩০

ডেস্ক রিপোর্ট  বরিশাল সদর উপজেলার বৈরাগী বাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে অন্ত ৩০ জন আহত হয়েছেন। জেলার বাকেরগঞ্জের গোমা থেকে বৃহস্পতিবার দুপুরে বাসটি ৫০ জন যাত্রী নিয়ে বরিশালের চরকাউয়া স্ট্যান্ডে আসার প্রাক্কালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে।

এতে কোনো যাত্রীর প্রাণ না গেলে ৩০ জন আহত হয় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হাওলাদার পরিবহনের বাসটি অর্ধশত যাত্রী নিয়ে চরকাউয়া খেয়াঘাট এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে একটি ইঞ্জিনচালিত বাহনকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে চালক-হেলপারসহ অন্তত ৩০ যাত্রী হয়। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তাদের স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা এসেছে। পুলিশের সহযোগিতায় তারা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার তৎপরতা শুরু করেছে।