মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন চরাঞ্চলে নিখোঁজ রয়েছে পাচঁ শতাধিক গরু ও মহিষ।

জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন উপকূলীয় এলাকায় অতি জোয়ারে প্রায় ২৫/৩০টি দ্বীপ অঞ্চল ডুবে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এদিকে, ভোলা উপক‚লে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। তারপরও কেউ কেউ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা ও চরফ্যাশন উপজেলা। এ দুই উপজেলার দ্বীপ চরগুলো ঘূর্ণিঝড়ের প্রভাবে লÐ-ভÐ হয়ে গেছে। এছাড়া লালমোহনের বিভিন্ন চরাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝড় বাতাসে গাছচাপা পড়ে নিহত দুই পরিবারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতিহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেশিরভাগ চরে পানি সরে গেছে। চরনিজাম, ঢালচরসহ বেশ কয়েকটি চরের প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছিল। পানি নেমে যাওয়ায় তাদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন