বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৮:২৪
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মেহেন্দিগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসে আটকে পরা ৪ শত লঞ্চ যাত্রীদের পাশে দাঁড়ালেন সাংসদ পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক  ঘূর্ণিঝড় ইয়াসে মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদীতে আটকে পরাএমভি তাসরিফ-২ ও এমভি আল-ওয়ালিদ লঞ্চের ৪ শত মহিলণা-পুরুষ ও শিশু যাত্রীদের পাশে খাবার নিয়ে এসে দাঁড়িয়েছেন বরিশাল (৪) আসন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

আবহাওয়া অধিদপ্তর ও বিআইডবিøউটি’এর নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করায় লঞ্চগুলো যাত্রী নিয়ে আটকা পড়ে যায়।
গত দুই দিন যাবত লঞ্চে আটকে পরা চরশত এসকল যাত্রীদের জন্য নিজ উদ্যোগে খাবার বিতরণ করেন সাংসদ পংকজ নাথ। আজ বৃহস্পতিবার (২৭ই) মে, সকালে ঘুম থেকে উঠেই সাংসদ পংকজ নাথ ছুটে যান মাসকাটা নদীতে লঞ্চে আটকে পরা মানুষের পাশে। এসময় সকল মানুষের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেয় এবং তাদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, কাউন্সিলর মনির জমদ্দার, সাইফুল ইসলাম সরদার, সোহেল মোল্লা, সাইফুল ইসলাম বেপারি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।