রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুক যাত্রীদের নিবন্ধনের আহ্বান

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার  জানানো হয় চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনো খালি রয়েছে।পবিত্র হজে যেতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী ব্যক্তিরা এখনো প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধন করে পবিত্র হজ পালনের সুযোগ গ্রহণ করতে পারেন। ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক্‌-নিবন্ধনের ক্রমিক ২২ হাজার ৭৬৫ থেকে পরবর্তী প্রাক্‌-নিবন্ধিত ক্রমিক নম্বরধারী ব্যক্তিকে ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে হজের নিবন্ধন করতে ইচ্ছুক হজযাত্রীদের ২০ মার্চের আগে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রাক্‌-নিবন্ধন সনদসহ পাসপোর্ট দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে সরকারি ব্যবস্থাপনায় প্রাক্‌-নিবন্ধিত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যাঁরা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি, অথচ তাঁরা এ বছর হজ পালনে আগ্রহী, তাঁদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন [email protected]; [email protected] মেইলে অবহিত করতে অথবা ০৯৬০২৬৬৬৭০৭–এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে