শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৬
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

চরফ্যাশনের জ্যোৎস্নার বাড়িতে একটি, ক্লিনিকে দুটি সন্তান প্রসব

ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের জ্যোৎস্না বেগম নামের এক গৃহবধূ মৃধাবাড়িতে  একটি পুত্রসন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক পুত্র এবং এক কন্যাসন্তান প্রসব করেন ।

জ্যোৎস্না বেগম নজরুল নগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডের সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নুর মোহাম্মদ তালুকদারের অধীনে আছেন।

তারা সবাই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিন আরা আহমেদ জানান, প্রসূতি শুরু থেকে তার তত্ত্বাবধানে ছিলেন। ২৬ সপ্তাহ সময়কালে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তানের বিষয়টি নিশ্চিত হন তারা। কোনো প্রকার সিজার ছাড়াই স্বাভাবিকভাবে শিশু তিনটি ভূমিষ্ঠ হয়েছে।’

ডা. নুর মোহাম্মদ তালুকদার জানান, মা এবং নবজাতকরা সুস্থ আছেন।