মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৯
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

রাজাপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু !

ঝালকাঠির রাজাপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর  অভিযোগ উঠেছে ।মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজাপুরের সাইমা মেডিকেল নামে এক ঔষধের ফার্মিসিতে এ ঘটনা ঘটে।গৃহবধূর স্বজনরা জানায়, ওই উপজেলার পুটিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ছালমা বেগম তার ১১ মাসের শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াতে গিয়ে স্তনের অসুখে ভোগেন। সকালে গৃহবধূ ছালমা স্থানীয় খায়েরহাট বাজারের একটি ঔষধের ফার্মিসি সাইমা মেডিকেলে পল্লী চিকিৎসক মুহসিন উদ্দিনের কাছে আসেন। এ সময় ওই পল্লী চিকিৎসক ট্রাইজেক্ট ( TRIJECT) নামের একটি ইনজেকশ্যান গৃহবধূর শরীরে পুশ করে। আর এরপরই ওই গৃহবধূ আসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে গৃহবধূকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকেই ওই পল্লী চিকিৎসক ও ফার্মেসী মালিক সজিব পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবুল খায়ের রাসেল জানান, সকাল সাড়ে ১১ টায় সালমাকে আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে আসে।