শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

বরগুনায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন

বরগুনার তালতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহননকারী তিন সন্তানের জননী রেহেনা বেগমের (৪০) লাশ আমতলী হাসপাতালে রেখে স্বামী বশির হাওলাদার পালিয়ে গেছে। সোমবার বরগুনার তালতলী উপজেলা পশ্চিম বাদুরগাছা গ্রামে এ  ঘটনা ঘটে । পুলিশ মঙ্গলবার (১২ মার্চ) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। জানাগেছে, তালতলী উপজেলার পশ্চিম বাদুরগাছা গ্রামের বশির হাওলাদার ও তার স্ত্রী রেহেনা বেগমের মধ্যে সোমবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এর সময় স্বামী বশির হাওলাদার স্ত্রীকে অকথ্য গালাগাল করে। স্বামীর অপমান সইতে না পেরে ঘরে থাকা গ্যাস ট্যাবলেট (আলুমিনিয়াম ফসপাইড) খেয়ে রেহেনা বেগম আত্মহত্যার চেষ্টা চালায়। স্ত্রীকে বাঁচাতে স্বামী বশির হাওলাদার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। ওই হাসপাতালে আনার পরে রেহেনার মৃত্যু হয়।স্ত্রীর মৃত্যু নিশ্চিত জেনে স্বামী বশির হাওলাদার হাসপাতাল থেকে সটকে পড়ে। পাঁচ ঘন্টা রেহেনার লাশ হাসপাতালের বাড়ান্দায় পড়ে থাকে। পরে পুলিশ গিয়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। মঙ্গলবার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনার একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।