সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৫০
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

পিরোজপুরে মাদকবিক্রেতার ৫ বছরের কারাদণ্ড

ডেক্স রিপোর্ট: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মুন্না আকন (২৩) নামে এক মাদকবিক্রেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। মুন্না ওই উপজেলার হরিণপালা গ্রামের জাহাঙ্গীর আকনের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন ভান্ডারিয়া থানার উপ–পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২৩ মে মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ–পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মুন্নার উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন আদালত।