সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ঝালকাঠিতে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডেক্স রিপোর্ট: ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে  । বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম চেচরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগমের (৪৫) তিন সন্তানের জননী। ঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম জোমাদ্দার পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম চেচরী গ্রামের কৃষক শহিদুল ইসলাম জোমাদ্দারের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এ অবস্থায় তিনি সম্প্রতি আরেকটি বিয়ে করেন। বিয়ের ঘটনা জানাজানি হওয়ায় প্রথম স্ত্রী পারভীন বেগমের সঙ্গে বুধবার বেলা ১২টার দিকে ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করে। গুরুতর অবস্থায় তাকে পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নিহতের উঁরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়।নিহতের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো। কয়েক দিন ধরেই শুনছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝড়গা হয়। নিহত পারভীন বেগমের ভাই উপজেলার আমুয়া গ্রামের মো. মনির মোলা জানান, তার বোনকে দা দিয়ে কুপিয়ে স্বামী শহিদ হত্যা করেছে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা করবেন।কাঁঠালিয়া থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নিহতের স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।লাশ ভান্ডারিয়া থানা থেকে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।