বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

লালমোহন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়ন দাখিল ১২ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ১৪ অক্টোবর

ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বরভোট গ্রহণ ১৪ অক্টোবর।

মঙ্গলবার(৩সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী লালমোহন পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ভোট গ্রহন ১৪ অক্টোবর সোমবার।

লালমোহন পৌরসভার পূর্বে ৯টি ওয়ার্ড বর্তমানে নতুন ৩টি ওয়ার্ডসহ মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩,৫৫০ জন। পুরুষ ভোটার ৬৯৪৩ ও নারী ভোটার ৬৬০৭ জন।

উল্লেখ্য,লালমোহন পৌরসভায় সর্বশেষ ১৩ জানুয়ারী ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর নির্ধারিত মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় দীর্ঘদিন মামলা চলমান থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।