বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

নাগেশ্বরীতে ৯৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরী থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৬ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নাগেশ্বরী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের একটি বিশেষ টিম ১নং ছিলাখানা সন্তোষপুর ইউনিয়নের ধনীপাগলা গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র মোফাজ্জল হোসেন (৩০) কে ১৮ পিস ইয়াবা সহ আটক করেন।

অপরদিকে পশ্চিম রামখানা ইউনিয়নের ক্লিনিক মোড় হইতে ঐ এলাকার মতিয়ার রহমানের পুত্র মজিদুল ইসলাম (২১) কে ৭৮ পিস ইয়াবাসহ আটক করেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর দুইজন মাদকব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ২৯/০৮/১৯ ইং নাগেশ্বরী রামখানা ইউনিয়নে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী গ্রামের লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ করেন এবং মাদকসংশ্লিষ্ট সকলকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে ও মাদক চোরাচালান, মাদক বহন, মাদক বিক্রি অবৈধ পেশা থেকে জড়িতদের বেড়িয়ে আসতে বলেন। পাশাপাশি হুশিয়ার করেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়ন করতে তিনি কুড়িগ্রামে কোন মাদকব্যবসায়ীকে শান্তিতে ঘুমাতে দিবেন না।

তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।