বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ভোলায় সুপারি চুরির অপরাধে শিশু নির্যাতনের অভিযোগে এক নারী আটক

ভোলা প্রতিনিধি:ভোলায় পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ গ্রামে সুপারি চুরির অপরাধে শেকলে বেঁধে আলাউদ্দিন(১৫) নামের এক শিশুকে নির্যাতন করার অভিযোগে ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শিশু আলাউদ্দিন ওই এলাকার মো. কামাল দেওয়ানের ছেলে।

বৃহষ্পতিবার(৫সেপ্টেম্বর) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফাতেমা বেগমকে আটক করা হয়। আটককৃত ফাতেমা একই এলাকার প্রবাসী মোছলেউদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থনীয়রা জানান,গত বুধবার রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিনের চাচা বাদী হয়ে চার জনকে আসামী করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় জানান, গত বুধবার রাতে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ গ্রামের প্রবাসী মোছলেউদ্দিনের বাগানের গাছ থেকে সুপারি চুরির অপরাধে শিশু আলাউদ্দিনকে আটক করে তারা।

পরে তাকে গলায় লোহার শেকল দিয়ে তালাবদ্ধ করে মারধর করেন প্রবাসী মোসলেহউদ্দিনের স্ত্রী ফাতেমা এবং ওই এলাকার ইউসুফ পাটওয়ারী, মাইনুউদ্দিন ও সামছুদ্দিন। স্থানীয়রা ঘটনা জানতে পেরে রাতেই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে।

এ ঘটনায় বৃহষ্পতিবার শিশু আলাউদ্দিনের চাচা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফাতেমা বেগমকে আটক করে পুলিশ।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ছগির মিঞা জানান, এ ঘটনায় শিশু আলাউদ্দিনের চাচা ইসমাইল হোসেন বাদী হয়ে চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযোগের ভিত্তিতে ফাতেমা বেগম নামের এক আসামীকে গ্রেফতার করেছি। বাকীদেরও গ্রেফতার অভিযান চলছে।