উজ্জ্বল রায় ,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),বলেছেন, দুর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরনে জেলার ৩টি থানায় একযোগে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন হয়েছে। থেকে শহরে তিনটি চেকপয়েন্ট সহ প্রত্যেক উপজেলায় চেকপয়েন্ট বসানো হবে।
যারাই হেলমেট ছাড়া রাস্তায় বের হবে তাদের মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হবে। দুর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরনে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন।
ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক সচেতনতা। পরে সেখানে থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়। ট্রাফিক পুলিশের,টিআই মনির,টিআই সামসুল আলম, সার্জেন্ট শাহজালাল ও টি এস আই জি এম সরোয়ারের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ট্রাফিক পুলিশ ও নড়াইল সদর থানা পুলিশের সহযোগীতায় সকল মটর জানের ফিটনেস বিহীন ও সঠিক কাগজ পত্র না থাকলে আইন অনুযায়ী মামলা বা আটক করা হয়।
এ অভিযান চলাকালীন সময় সার্জেন্ট শাহজালাল বলেন, আমাদের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম (বার) স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করছি। কাগজ পত্র ছাড়া ও হেলমেট ছাড়া মটোরসাইকেলে নিয়মিত মামলা করছি,এবং কোনো প্রকার কাগজ পত্র ছাড়া মটরসাইকেল আটক করলে তাদের,আটক কৃত রসিদ দিয়ে বলা হয়, আপনাদের মটোরসাইকেলের কাগজ পত্র নিয়ে ট্রাফিক অফিসে এসে দেখালে আপনার মটোরসাইকেল নিয়ে জান,অথবা কাগজ পত্র না থাকলে নিয়মিত মটোরজানের মামলা করা হয়।