শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

হবিগঞ্জে ঢোলের ভেতর গাঁজা পাচারকালে বাদক আটক

ডেক্সরিপোর্ট:হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত থেকে ঢোলের ভেতরে করে গাঁজা পাচারকালে ইউনুস মিয়া (৩০) নামের এক বাদককে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে তেলিয়াপাড়া স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় ঢোলের ভেতরে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক ইউনুস জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নুরনগর গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ তাকে আজ সকাল ৭টার দিকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।

মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।