শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারক আটক

ডেক্সরিপোর্ট:সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮ ) এর সদস্যরা  মো. মবিনুর রহমান (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে ।

মবিনুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া এলাকার মৃত. আ. বারি আকনের ছেলে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাতে পিরোজপুরের নেছারাবাদ ‍উপজেলা থেকে তাকে আটক করা হয়।

এতে বলা হয়, আটক মবিনুর রহমান দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে হতে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বলে সাধারণ মানুষের কাছে পরিচয় দিতেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৌরভ দাস, আকাশ পাল, রিয়াদুল ইসলাম, বিশ্বজিৎ দাস, অনুপ কুমার বসু ও আমিনুর রহমানের সেনাবাহিনীতে চাকরি হয়েছে জানিয়ে তাদের যশোরের ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল করায়। পাশাপাশি প্রত্যেকের কাছে টাকা দাবি করে। এতে মবিনুরের প্রতি অভিভাবকদের সন্দেহ হয়।

এরপর অভিভাবকরা বিষয়টি র‌্যাবকে জানায়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। প্রথামিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার হিসাবে পরিচয় দিলেও পরে তিনি সব সত্য স্বীকার করেন।