শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ফুলবাড়ীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় পুলিশ স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা গেছে, থানা পুলিশ শুক্রবার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে চিঞ্ছিত মাদক ব্যবসায়ী রংপুর জেলার পীরগাছা উপজেলার চাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে তারা মিয়া (৩৫) ও তার স্ত্রী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের শহিদারের মেয়ে রেহেনা বেগম (২৮) কে মোটর সাইকেলের গতিরোধ করে ৩ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করে।

অপর দিকে একই কায়দায় বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বোর্ডেরহাট এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ রংপুর জেলার পীরগাছা উপজেলার আদম পাড়া গ্রামের মৃত আবুলের ছেলে শেখ ফরিদ (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।