শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:১৪
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

নড়াইলের বিপুল পরিমান অস্ত্র-গুলি ও ইয়াবাসহ কিলার আটক

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: অবৈধ অগ্নেয়াস্ত্র,গুলি ও ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করেছে খুলনার আর্মস পুলিশের একটি দল। নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতি থানায় ডুমুরিয়া গ্রামে অবৈধ অগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ব্যবসায়ী আহম্মদ মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আহম্মদকে(৩২)আটক করে।

সে নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মজনু মল্লিকের ছেলে। ওই ঘটনায় নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতি থানায় দু’টি মামলা দায়ের হয়েছে।

খুলনার আর্মস পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে খুলানার আর্মস পুলিশ ব্যাটেলিয়ানের সিনিয়র সহকারি পুলিশ সুপার গোপিনাথ কাঞ্জিলালের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ অগ্নেয়াস্ত্র,গুলি ও ইয়াবা ব্যবসায়ী আহম্মদ মল্লিকের ডুমুরিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে পুলিশ দ্বোনলা একটি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আহম্মদ মল্লিককে আটক করে। নড়াইলের নড়াগাতি থানার ওসি মো.আলমগীর কবির বলেন, অবৈধ অগ্নেয়াস্ত্র,গুলি ও ইয়াবাসহ ব্যবসায়ী ‘আহম্মদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পথক দু’টি মামলা হয়েছে। তাকে নড়াইল আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।