বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৫৩
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

নাব্যতা সংকটে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় ২ শতাধিক গাড়ি

ডেক্সরিপোর্ট:তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শুক্রবার রাত ১০টা পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে ৫০টি যাত্রীবাহী বাস ও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে দৌলতদিয়া প্রান্তে মহাসড়কের অন্তত ৩ কিমি. এলাকা জুড়ে ৩ শতাধিক যানবাহন আটকে পড়ে। এসব যানবাহনের যাত্রী ও চালকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলছে ধীরে ধীরে।

বাকি পাঁচটি ঘাট সচল রয়েছে। ফেরি ধীরে চলার কারণে ঘাট প্রান্তে যানবাহনের লাইন রয়েছে।

বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা যায়, তীব্র স্রোতের সঙ্গে পলি এসে পাটুরিয়ার ৪ ও ৫নং ঘাট এলাকায় জমে নদী অববাহিকায় নাব্য কমতে শুরু করেছে।

৫নং দুদিন ঘাটের আপ পকেট ও ৪নং ঘাটের ডাউন পকেট বন্ধ রেখে ড্রেজিং চালানো হয়। দুটি ঘাট বন্ধের পাশাপাশি ড্রেজার মেশিন ও পাইপের কারণে অন্যান্য ঘাট দিয়েও ফেরি চলাচলে ব্যাঘাত ঘটে।

দৌলতদিয়ার ১নং ঘাট এলাকাতেও শুরু হয়েছে ড্রেজিং।

এছাড়া রুটের ১৮টি ফেরির মধ্যে বুধবার চলে ১৫টি ফেরি। বৃহস্পতিবার ভোরের দিকে রোরো ফেরি শাহজালাল ঠিক হলেও এখন পর্যন্ত কাবেরী ও মাধবীলতা নামের দুটি ফেরি বিকল রয়েছে।

এছাড়া শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে প্রায় দুই সপ্তাহ ধরে ডাম্ব ফেরিগুলো চলতে পারছে না। রোরো ফেরিগুলো চলছে শুধু রাতে। ওই রুটে নৌ পারাপারে বেশি বিড়ম্বনার কারণে বহু গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করছে। ফলে বাড়তি চাপ পড়ছে এখানকার ঘাট এলাকায়।

বিআইডব্লিউটিসির আরিচার জিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, ফেরি কমে যাওয়ায় ও ঘাট এলাকায় নাব্য সংকটের কারণে ড্রেজিং চলায় সাময়িকভাবে ফেরি চলাচলে ব্যাঘাত ঘটে। এতে করে দৌলতদিয়া প্রান্তে দক্ষিণাঞ্চল থেকে আসা যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে।

তবে পাটুরিয়ায় যানবাহনের চাপ না থাকায় আমরা এ ঘাটে ফেরি আসা মাত্রই পুরোপুরি লোডের অপেক্ষা না করে ফেরিগুলোকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে দিচ্ছি।