জি এম আবু হাসান, সাতক্ষীরা শ্যামনগর থানা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোডাউন মোড় এলাকা থেকে ২৩ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ।
আটক উজ্জ্বল শেখ রমজান নগর ইউনিয়নের মৃত মান্নান শেখের পুত্র এবং শহীদুল্লাহ ৩ নংশ্যামনগর ইউনিয়নের নকিপুরের, মৃত খাজা নাজিমুদ্দিনের পুত্র
শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১২ টায় উপজেলার গোডাউন মোড় নামক স্থান থেকে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে ৷
সূত্রে জানা গেছে,সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে শ্যামনগর থানা ওসি নাজমুল হুদার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ অভিযানে পরিচালনা কালে, এস আই রফিক ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে, গোডাউন মোড় নামক স্থান থেকে ২৩ পিছ ফেনসিডিল সহ মাদক সম্রাট উজ্জ্বল ও শহিদুল্লাহকে গ্রেফতার করেছে ৷
এলাকাবাসী জানিয়েছেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলনের আপন মামা, মাদক সম্রাট উজ্জ্বল এবং আপন চাচাতো ভাই শহীদুল্লাহ। কথিত নেতাকর্মীদের শেল্টারে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে শ্যামনগরের মাদকসম্রাট হয়ে উঠেছেন ৷
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদককে জানান, ২৩ বোতল ফেনসিডিল সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ৷
শ্যামনগরের ওসি নাজমুল হুদা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং তিনি শ্যামনগর থেকে মাদক নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং মাদক ও দুর্নীতি আখড়া শ্যামনগরে থাকবেনা সাফ জানিয়ে দেন তিনি ৷