শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

আশাশুনির শ্রীউলার পঃ পুইজালা মসজিদের চরম দুরাবস্থা

মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি:আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পশ্চিম পুইজালা পাঞ্জেগানা মসজিদের দুরাবস্থা চরম আকার ধারণ করেছে। যাতয়াতের পথ পনিতে তলিয়ে থাকায় মুসল্লিদের পক্ষে মসিজদে যাতয়াত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।কেয়ারের রাস্তার পাশে দুর্গম এলাকার মুসল্লিদের পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য মসিজদটি ২০১৩ সালে নির্মান করা হয়।
গরীব এলাকার মুসল্লিরা অতিকষ্টে মসজিদটি নির্মান কাজে হাত দেন। মসজিদের নামে ০৮ শতক জমি দান করা হয়েছে। সেখানে যেমন অর্থ তেমন ভাবে মসজিদ ঘর নির্মান করা হয়। মাটির দেওয়াল, গোলপাতার বেড়া ও ছাউনি দিয়ে কোন রকমে সালাত আদায়ের উপযোগি করে মসজিদটি নির্মান করা হয়েছে। বাঁশের চটা দিয়ে বারান্দা ঘিরে সংরক্ষণ করা হয়।
কিন্তু দীর্ঘ প্রায় ৭ বছরে সেখানে আর তেমন কিছু করা সম্ভব হয়নি। ফলে দেওয়ালের মাটি খসে খসে পড়ে যাচ্ছে। ঘেরাবেড়া, ছাউনির গোলপাতা নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে। তারপরও মুসল্লিরা সেখানে নামাজ আদায় করতে পারছে এতটুকুতে সন্তুষ্ট। কিন্তু মহা বিপদ হয়ে দেখা দিয়েছে কেয়ারের রাস্তা নীচু হওয়ায় বর্ষা মৌসুমে তলিয়ে থাকার কারনে।
ফলে মুসল্লিরা হাটু পানি ঠেলে মসজিদে যাতয়াতে বাধ্য হচ্ছে। এতেকরে সকল মুসল্লি, বিশেষ করে বয়স্ক ও ছোটরা মসজিদে যেতে পারছেনা।
এলাকাবাসী মসজিদটির উন্নয়নে আর্থিক সহযোগিতাসহ টিন বরাদ্দ দেওয়া, কেয়ারের রাস্তায় মাটি দিয়ে উচু করে সেখানে ইটের রাস্তার ব্যবস্থা করার জন্য ইউপি চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।