বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশালে স্বামী সংসার ছেড়ে পুলিশ কনস্টেবলের হাত ধরে পালিয়ে গেছেন এক গৃহবধু!

ডেক্সরিপোর্ট:বরিশালে স্বামী সংসার ছেড়ে পুলিশ কনস্টেবলের হাত ধরে পালিয়ে গেছেন এক গৃহবধু। শুক্রবার (০৬ সেপ্টেম্বর)বিকেলে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এক সন্তানের জননী নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা মো. কামাল হোসেনের স্ত্রী সুমনা ইসলাম সোমা, এইচ এম রায়হান রাফি নামে এক পুলিশ কনস্টেবল হাত ধরে স্বামীর সংসার ছেড়ে পালিয়ে গেছেন।

তবে এসময় স্বামীর নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ভোলার বোরহানউদ্দিন থানায় কর্মরত এইচ এম রায়হান রাফি’র সাথে চাকরিজীবির স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল।

এই ঘটনায় তার স্বামী কামাল হোসেন সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ ইতিমধ্যে নারী উদ্ধারে মাঠে নেমেছে বলেও জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়- ২০১৫ সালে ১২ জুন সুমনা ইসলাম সোমার সাথে চাকরিজীবির আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতের তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়। বর্তমানে মেয়েটির বয়স ৩ বছর। স্বামী কামাল হোসেন রাজধানীতে চাকরি করার কারণে সুমনা ইসলাম সোমা বাড়িতে শ্বশুর পরিবারের সাথে ছিলেন।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার সাথে পুলিশ কনস্টেবল এইচ এম রায়হান রাফি’র পরিচয়ের সূত্র ধরে হৃদয়ঘটিত সম্পর্ক তৈরি হয়। সাম্প্রতিকালে এই বিষয়টি জানাজানি হলে কামাল হোসেন স্ত্রীকে বকাঝকাও করেন। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এইচ এম রায়হান রাফি তাকে বিভিন্ন সময়ে হুমকিও দেন।

কামাল হোসেন অভিযোগে উল্লেখ করেছেন- সোমা তার বাসা থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।’

অভিযোগের বিষয়টি স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়ার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন- বিষয়টি তদন্তের পাশাপাশি নারীকে আটকে পুলিশ মাঠে নেমেছে।