সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ফুলবাড়ীতে বালুর মুল্য বৃদ্ধিতে ট্রাক্টর মালিকদের বাঁধায় সরবরাহ বন্ধ,নির্মান কাজ ব্যাহত

আল মামুন,ফুলবাড়ী প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ইজারাদারের বালুর মূল্য নির্ধারনকে কেন্দ্র করে ট্রাক্টর মালিকদের বাঁধায় বালু সরবরাহ বন্ধ রয়েছে। বালুর সংকটে সরকারি-বেসরকারি ইমারতের নির্মান ও উন্নয়ন কাজ কর্মেও বাঁধা সৃষ্টি হচ্ছে।

উপজেলার “ছোট যমুনা নদী বালুমহল” এর ইজারাদার প্রতি ট্রলির (ট্যাংক লড়ি) বালু দাম সাড়ে ৩শ টাকা থেকে বাড়িয়ে ৫শ টাকা নির্ধারন করে এমন অবস্থায় স্থানীয় ট্রাক্টর মালিকরা ১ সেপ্টেম্বর থেকে বালু পরিবহন বন্ধ করে দিয়েছে। কেউ বালু পরিবহন করলে তাদেরও বাঁধা দেয়া হচ্ছে এমন অভিযোগ করে অনেক ট্রাক্টর শ্রমিকগণ।

ইজারাদার ইমরুল হুদা চৌধুরী জানান, আমি গত বছর (২০১৮ সাল) প্রায় সাড়ে ৮ লাখ টাকায় সরকারী এই বালুমহল ইজারা নিয়ে প্রতি ট্রলি (ট্যাংক লড়ি) বালু সাড়ে ৩শ টাকায় বিক্রি করেন। এবার ২০১৯ সালেই ঐ বালুমহল ৩১ লাখ টাকায় ইজারা নেই। পাশর্^বর্তী উপজেলা গুলোর চেয়ে ১শ টাকা কমে দাম বাড়াতে হয়। বালুর দাম যদি বেশি নিয়ে থাকি তাহলে উপজেলা নির্বাহী অফিসার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু ট্রাক্টর মালিক সমিতি জোর পূর্বক তাদের মনগড়া বালুর মূল্য আমাকে চাপিয়ে দিচ্ছে। তা মানতে রাজি না হওয়ায় আমার বালু পরিবহন বা সরবরাহে অস্বীকৃতি জানায়। আমার নিজস্ব লোকজন দিয়ে বালু সরবরাহ করতে গেলে সমিতির লোকজন আমার ড্রাইভারকে মারধর করছে এবং জোর পূর্বক বালু নামিয়ে নিচ্ছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করছে।

ট্রাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক মোখলেছুর রহমান নওয়াব বলেন, ট্রাক্টর মালিকরা বালু পরিবহন বন্ধ করার কথা স্বীকার করে বলছেন- বেশী দামে বালু বিক্রির সমস্যার কারনে তারা পরিবহন বন্ধ করে দিয়েছে। তাদের দাবী সরকারী ভাবে বালুর দাম নির্ধারন করা হোক।

এদিকে বালু সরবারাহ বন্ধ থাকায় বালু সংকটের কারনে বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান নির্মানকাজ বন্ধের পথে। কয়েকটির নির্মান কাজ ইতিমধ্যে বন্ধই হয়ে গেছে।

নির্মান শ্রমিক আব্দুল কুদ্দুস বলেন, এমন অবস্থা চলতে থাকলে নির্মান কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমরা কাজ করে প্রতিদিন হাজিরা পেয়ে সংসার চালাই। বালুর অভাবে যদি কাজ কাম বন্ধ হয়ে যায় তাহলে পরিবার নিয়ে কি করে চলবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী, বালু সরবরাহ বন্ধ এবং বালু পরিবহনে বাঁধার প্রদানের কথা নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান- সমস্যা নিরসনের চেষ্টা চলছে। ট্রাক্টর মালিকদের জানিয়ে দেয়া হয়েছে বালু পরিবহনে বাঁধা প্রদান করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।