শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৬
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডেক্স রিপোর্ট : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে  পুলিশ।বৃহস্পতিবার ভোররাতে ধর্ষককে উপজেলার কাছিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।জানা গেছে, শিশুটি মঙ্গলবার তার বিদ্যালয়ের পাঠদান শেষ করে বাড়িতে আসে। পরে গোসল করার জন্য বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গেলে প্রতিবেশী মজিবুর হাওলাদারের পুত্র সুজন (২৫) তাকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।ওই সময় শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মা বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৩।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভিকটিম ও ভিকটিমের মা থানায় এসে জানালে অভিযোগ নিয়ে মামলা রুজু করি। স্থানীয়দের সহায়তাসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করি।