সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:১০
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নড়াইল সদর হাসপাতালে মহিলা দালালকে ৭দিনের জেল

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগে আফরোজা নামে এক নারী মহিলা দালালকে এক সপ্তাহের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত স‚ত্রে জানা গেছে, আফরোজা নামের ওই মহিলা দালাল এক গরীব রোগীকে প্রতারণা করে হাসপাতাল হতে হাসপাতালের পাশে ফ্যামেলি কেয়ার প্যাথলজিতে নিয়ে যায়।

এসময় গোয়েন্দা পুলিশ ওই দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করে। ভ্রাম্যমান আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আফরোজা এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয় এবং জেল-জরিমানা ভোগ করে। আফরোজ নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় ভাড়া থাকে। তার গ্রামের বাড়ি নড়াইলের দেবী গ্রামে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান গোয়েন্দা পুলিশ ওই দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করে। ভ্রাম্যমান আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পুলিশের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।