বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩০
শিরোনাম :

শ্যামনগরে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মৃত দেহের পরিচয় মিলেছে

শ্যামনগর প্রতিনিধিঃশুক্রবার সকাল ১০ টার দিকে শ্যামনগর ইছাকুড় ঈদগাহ এর পিছনে এক নারীর লাশ দেখে থানা পুলিশকে সংবাদ দেয় ঘটনাস্থলের পাশে কর্মরত কৃষকরা।

প্রাথমিকভাবে তার পরিচয় না মিল্লেও বিভিন্ন অনলাইন পোর্টালের সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ মৃত নারীর ছবি ছড়িয়ে পড়লে শ্যামনগর থানা এসে লাশটি শনাক্ত করে তার পরিবার। সে শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়নের দেওলদিয়া গ্রামের মৃত যতীন্দ্রনাথ মন্ডলের কন্যা নলিতা বালা মন্ডল(২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সে স্বামী পরিত্যাক্তা ও দুটি পুত্র সন্তানের জননী। তার সাথে একই গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। তার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪ টা পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।পরবর্তীতে তারা  বিভিন্ন মাধ্যম দিয়ে খোঁজাখুঁজি শুরু করে। তাদের যত আত্মীয়-পরিজন সকল জায়গায় খোঁজাখুঁজির পরে।

একপর্যায়ে  অনলাইন পোর্টালের সংবাদ ও ছবি দেখে শ্যামনগর থানায় এসে লাশ শনাক্ত করেন। উক্ত ঘটনায় মৃত নলিতা বালা মন্ডলের ভাই বিজয় মন্ডল বাদী হয়ে ৩ জনকে এজাহারভুক্ত আসামি ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ বিষয়ে ওই মামলার আইও এস আই মোস্তফা বলেন, এজাহারভুক্ত আসামিদের ধরার প্রক্রিয়া চলছে। এলাকাবাসীর একান্ত দাবি যারা বাচ্চা দুটোকে এতিম করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি।