মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০০
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

কালিগঞ্জের চেয়ারম্যান মোশারাফের মৃত্যু বার্ষিকীতে র‍্যালী ও স্মরণসভা অনুষ্ঠিত

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাবেক সেক্রেটারী ও কৃষ্ণনগর ইউপির বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান কে এম মোশারাফ হোসেনের  মৃত্যু বার্ষিকীতে র‍্যালী, স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কেএম মোশারাফ হোসেনের প্রতিষ্ঠিত দারুল এহসান জামে মসজিদের সামনে থেকে শোক র‍্যালী শুরু হয়ে বালিয়াডাঙ্গা বাজার ঘুরে স্মরণসভা স্থলে এসে শেষ হয়। বেলা ১১ টায় ইউনিয়নের জামে মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, এতিমখানা ও প্রবীন ব্যাক্তিদের মাঝে ৭শ ৫০ পিচ যায়নামাজ বিতরণ করেন প্রয়াত চেয়ারম্যানের বড় মেয়ে ইউনিয়নের জনপ্রিয় নেত্রী সাফিয়া পারভীন।
এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান, মেম্বর, ঈমাম, মুয়ার্জীন, শিক্ষক, সাংবাদিক ও  শতশত মোশারাফ  ভক্ত কর্মী সমর্থক। পরে কে এম মোশারাফ এর কবর জিয়ারত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল এহছান জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওঃ হায়াত আলী। রবিবার সন্ধ্যায় সৈলুউদ্দীন করিমুন্নেছা কিন্ডার গার্ডেন চত্বরে  সন্ধ্যায় অনুষ্ঠিত হবে স্মরণ সভা ও মিলাদ মাহফিল।
উল্লেখ্য যে, ২০১৮ সালের (৮ই সেপ্টেম্বর) এইদিনে সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হন। বলিষ্ট ও অতি জনপ্রিয় চেয়ারম্যান মোশারাফ হোসেনের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে তার পরিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল ভোর থেকে পবিত্র কুরআন তেলাওয়াত, মাজার জিয়ারত, শোক র‍্যালী, স্মরণ সভা, মিলাদ মাহফিল,  দোয়া অনুষ্ঠান ও তাবারোক বিতরণ। প্রয়াত চেয়ারম্যানের বড় মেয়ে সাফিয়া পারভীন উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের আমন্ত্রন জানান। সে লক্ষে শতস্ফুর্ত ভাবে সকলেই অংশগ্রহন করেন।