মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২৪
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

রৌমারীতে ঢাকা গামী সিয়াম পরিবহন থেকে ইয়াবাসহ আটক-২

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ সায়েম আলী (২০) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানার পুলিশ।

আটককৃত সায়েম আলী কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফকির পাড়া (শৌলমারী) গ্রামের আ. রহিম আলীর ছেলে।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোমর ভাঙ্গি (সায়েদাবাদ) এলাকায় ঢাকা গামী সিয়াম পরিবহন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফকির পাড়া (শৌলমারী) গ্রামের আ: রহিমের ছেলে সায়েম আলী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে কোমর ভাঙ্গি সড়ক এলাকা থেকে ঢাকা গামী সিয়াম পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতেই রৌমারী থানা পুলিশ বাদী হয়ে আটককৃত সায়েম আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (সোমবার) তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন, রৌমারীতে কোনো মাদক চোরাকারবারিদের জায়গা হবে না।