সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

পটুয়াখালীতে লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট:ঢাকা থেকে পটুয়াখালী-গলাচিপাগামী ডাবল ডেকার লঞ্চ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট-২ নামের লঞ্চটি রবিবার সকালে গলাচিপা ঘাটে পৌঁছলে ওই তরুণীর লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। ময়নাতদন্তর জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও যাত্রীরা জানায়, শনিবার ঢাকা থেকে পটুয়াখালীর গলাচিপাগামী বাগেরহাট-২ লঞ্চটি ছেড়ে আসে। লঞ্চের দোতলার ডেকে ওঠেন ওই তরুণী। রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে কেউ না থাকায় পাশের যাত্রীরা তরুণীর সেবাযত্ন করেন। সকালে ঘুম থেকে জেগে যাত্রীরা দেখতে পান যে, তরুণী মারা গেছেন এবং তার দেহ শক্ত হয়ে গেছে।

গলাচিপা থানার ওসি আখতার মোরশেদ জানান, ওই তরুণীর ব্যাগে একটি রুমাল পাওয়া গেছে। ওই রুমালে ‘আল-আমিন+লামিয়া’ লেখা ছিল। এছাড়া মেহেদী দিয়ে তার শরীরে ‘এল প্লাস এ’ লেখা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রাত ১২টার দিকে ওই তরুণী মারা গেছেন। ময়ানাতদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

সোমবার সকাল ১০টা নাগাদ মৃত ওই তরুণীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।