মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই ডেপুটি জেলার ডলি প্রত্যাহার

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কমেন্টে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা কারাগারের ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে প্রত্যাহার করা হয়েছে।
গত রবিবার কারা অধিদফতরের এক স্মারকের পত্রে তাকে কারা অধিদপ্তরে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা কারাগারের জেল সুপার আবু জায়েদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডলি আক্তারকে কারা অধিদপ্তরে সংযুক্তির একটি পত্র পেয়েছি।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে জলি মেহেজাবিন খান নামের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানেই এক মন্তব্যকারীকে জবাব দিতে গিয়ে তিনি ওই কটূক্তি করেন।