বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

বরিশালে আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

ডেক্সরিপোর্ট:বরিশাল জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবির ঘটনায় ছানাউল্লাহ (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ছানাউল্লাহ মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গার মোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।

কবির হোসেন জানান, শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বালুবাহী একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে সানাউল্লাহ নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযানে নামে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, জেলেদের বহনকারী ট্রলারটিতে ছয়জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।