ডেক্সরিপোর্ট:বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে বালুবাহী কার্গোর ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলে মো. সানাউল্লাহ’র (৪০) লাশ করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর লাগোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সানাউল্লাহ মুলাদী সদর ইউনিয়নের ভাঙার মোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।
ঘটনাস্থল সংশ্লিষ্ট নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, সোমবার সকালে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে ফাঁড়িতে খবর দেয়। পরবর্তীতে একটি টিম সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপরে থানা মুলাদী পুলিশের সহযোগিতায় ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।