মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

টাকার ওপর সিল দেয়া বা লেখালেখি করা যাবে না

ডেক্সরিপোর্ট:দেশের বাজারে প্রচলিত বিভিন্ন নোটের ওপর কোনো সিল দেয়া বা লেখালেখি করা যাবে না। একই সঙ্গে নোট ব্যান্ডিং করতে স্ট্যাপলিং করা যাবে না। পলিমারযুক্ত পুরু কাগজ দিয়ে নোট ব্যান্ডিং করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদেরকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বাজারে প্রচলিত বিভিন্ন মানের নোট ব্যান্ডিং করার সময় এর ওপর ব্যাংকগুলো থেকে সিল দেয়া হয় এবং নানা ধরনের সাইন পেন দিয়ে বিভিন্ন তথ্য লেখা হয়। যা প্রচলিত নীতিমালার লংঘন। এতে নোটের স্থায়ীত্ব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

নোটগুলো ময়লাযুক্ত হয়ে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যাংকগুলোকে বিরত থাকার জন্য আগে নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা ব্যাংকগুলো মানছে না। এগুলো এখন থেকে মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে সার্কুলারে।