বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

নাগেশ্বরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে বড়শী দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল ওহাব খান (৫৫)।

সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী (৫০) ও মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফাকে (২০) আটক করেছে পুলিশ। নিহতের দুই মেয়ে সেলিনা ও আঞ্জুয়ারা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশ জানায়, ওহাব ও মোহাম্মদ আলীর পাশাপাশি পুকুর রয়েছে। নিজেদের পুকুরে বড়শী দিয়ে একটি মাছ ধরে ওহাব। পরে মোহাম্মদ আলী ও তার ছেলে ওই মাছ নিজেদের পুকুরের দাবী করলে কথা কাটাকাটি শুরু হয়। এতে দুই পরিবারে সংঘর্ষ লেগে ওহাব গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে আটক দেখানো হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।