শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৭
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

কুড়িগ্রামে ট্রাফিক আইন সচেতনায় জেলা পুলিশের লিফলেট বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট, শাপলা চত্বর, বাসস্ট্যান্ড মোড়, খলিলগঞ্জ, কলেজ মোড়, ভকেশনাল মোড়, দাদা মোড়সহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

দুর্ঘটনা থেকে মোটরসাইকেল আরোহীদের সচেতন করতে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়।

লিফলেট বিতরণের সময় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সরোয়ার পারভেজ, জেলা ট্রাফিক বিভাগসহ সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম আহ্বান জানিয়ে বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান। এছাড়াও গতি নিয়ন্ত্রণে রেখে সতর্ক থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেক না করাসহ ট্রাফিক আইন মেনে চলুন।