রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০০
শিরোনাম :
মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে ১ যুবকের লাশ উদ্ধার!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি ধানক্ষেত থেকে মামুন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মামুন পার্শ্ববর্তী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথি গ্রামের মৃত. সৈফুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নেপারপুচি বিলের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলের একটি ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের দাদা আব্দুল মজিদ বলেন, মামুন টাইলসের কাজ করতো। গতকাল সোমবার সকালে কাজের উদ্দেশে বাড়ি বের হয়। পরে রাতে আর বাড়ি ফেরেনি।

তিনি আরও জানান, শুনেছি সন্ধ্যায় আলেপের তেপথি বাজারে কেরাম বোর্ড খেলতে যায় মামুন। সেখানে কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তবে ওই যুবকদের পরিচয় জানা যায়নি।

উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও নিহতের চাচা আব্দুস সালাম বলেন, আমার ভাতিজাকে নির্মমভাবে হত্যা করা হেয়েছে। আমি এর ন্যায় বিচার চাই।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।