বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তসত্বা,মা ও সৎ বাবা আটক

ডেক্সরিপোর্ট:ঝালকাঠি শহরের কালীবাড়ি সড়ক এলাকায় ষষ্ঠ শ্রেণির এক  ছাত্রী অন্তসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটি মা ও সৎ বাবাকে পুলিশ আটক করেছে। ভিকটিম শিশুটি শহরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি থানার হেফাজতে এনেছে পুলিশ ।

শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, শহরের কাঠপট্টি এলাকার কলাবাগান নামক স্থানে মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে শিশুটির সাথে তার মা ও সৎ বাবার সহযোগিতায় কয়েকজন পুরুষের সাথে শারিরীক সম্পর্ক হয়। শিশুটির মা ও সৎ বাবা তাকে একাধিক পুরুষের সাথে অর্থের বিনিময়ে এ অনৈতিক কাজে বাধ্য করে। আর এতে শিশুটি অন্তসত্বা হয়ে পড়ে।

ভিকটিম শিশুটিকে আজ বুধবার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুটির গর্ভে কার সন্তান তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় তদন্ত করে আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ জানায়। পুলিশ আরো জানায় শিশুটি মা ও সৎ বাবাকে পুলিশ আটক করা হয়েছে। জড়িতদের খুজে বের করা হবে। এ ঘটনায় মামলা দায়ের হবে।