বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত, আহত-১

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জের দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবলীগ কর্মীর। এসময় আরো এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্যামনগর উপজেলার খানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী মুস্তাফিজুর রহমান(২৭) শ্যামনগর উপজেলার নুরনগর ইউপির শহিদ আলিপুর গ্রামের আবু মুসার পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা যুবলীগের একটি প্রতিবাদ অনুষ্ঠান শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে  খানপুর নবাব মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবলীগ কর্মী মুস্তাফিজ ও হাফিজুল গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপানিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজকে মৃত ঘোষণা করেন এবং হাফিজুলকে খুলনা দুইশ পঞ্চাশ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। হাফিজুল এর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে