বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সাতক্ষীরায় পুলিশের অভিযানে মাদক মামলার পাঁচ জনসহ গ্রেফতার ২১

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৫ জনসহ ২১ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ১৪৫ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর)সন্ধ্যা থেকে  বুধবার(১১ সেপ্টেম্বর)সকাল পর্যন্ত  আটটি থানার  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন,কলারোয়া থানা থেকে ১ জন,তালা থানা থেকে ২ জন,আশাশুনি থানা থেকে ৭ জন,দেবহাটা থানা থেকে ১ জনসহ ২১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।এছাড়াও বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ৩ টি মাদকের মামলা হয়েছে।