বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও  : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।বুধবার হরিপুর উপজেলা পরিষদের নব-নির্মিত অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আদিবাসী নেতা শনিরাম হেমরম।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহ: সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ আ’লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কমর্ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হরিপুর উপজেলার পাশাপাশি দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হরিপুর উপজেলায় ৬টি ইউনিয়নে ৬২৬ কিঃ মিঃ নির্মিত লাইন, ১টি উপকেন্দ্র, উপকেন্দ্রের মোট ক্ষমতা ১০ এমভিএ, মোট সংযোগ ৩১ হাজার ৭২৩, মোট ১১৪ টি গ্রামের শতভাগ বিদ্যুতায়নে মোট অর্থ ব্যয় হয় ৮২ কোটি টাকা।