বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৪
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ডেস্করিপোর্ট  কুমিল্লার বুড়িচংয়ে ড্রামের ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজি অটোরিকশাচালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রামের ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন দুজন। মরদেহ থানায় আছে। আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।