মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান

অনলাইন ডেস্ক ।। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আরেকটি ভুল করে তাহলে তাকে বিধ্বংসী জবাব দেয়া হবে।

পাকিস্তান সফররত প্রেসিডেন্ট রায়িসি মঙ্গলবার লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি বা জিসিইউ’তে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর পার্সটুডের।

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত ১৩ এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সেকথা স্মরণ করেন রায়িসি। তিনি বলেন, সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী সরকার দামেস্কে যে আগ্রাসন চালিয়েছিল তার জন্য তেল আবিবকে শাস্তি দেয়া হয়েছে।

এরপর তিনি সাফ জানিয়ে দেন, “ইহুদিবাদী সরকার যদি আরেকবার কোনো ভুল করে এবং ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে এবার পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা এবং সেক্ষেত্রে ইসরায়েলের কতটুকু অবশিষ্ট থাকবে তা বলা মুশকিল।”

আগে থেকে ঘোষণা দিয়ে গত ১৩ এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

দখলদার ইহুদিবাদীদের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সসহ তাদের সহযোগী অন্তত ১০টি দেশ পূর্ণ শক্তি দিয়ে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে এবং এসব ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।