বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:১৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে ডিবির অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট ।। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর নাজিরের পুল এলাকা থেকে সাড়ে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো কাউনিয়া ব্রাঞ্চ রোড ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদার (৬২) এবং মাহিলাড়া এলাকার বেজহার গ্রামের বাসিন্দা মৃত আলতাফ মাতুব্বর এর ছেলে মোঃ ইমরান মাতুব্বর (৩০)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর নাজিরের পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এর নির্দেশে ইন্সপেক্টর কমলেশ হালদার ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম নগরীর নাজিরের পুল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।