বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

র‌্যাব-৮ এর অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের অভিযানের দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ই মার্চ বরগুনা জেলার সদর থানাধীন উত্তর বড় লবনগোলা গ্রামে আসামী অভিযান চালিয়ে ডাকাত দলের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলেন, বরগুনার খাজুরতলা গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মোঃ হুমায়ন হাওলাদার বড় লবনগোলা গ্রামের রহমান গাজীর ছেলে হালিম গাজী। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি এক নালা ওয়ান শ্যুটারগান এবং ১৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় র‌্যাব-৮ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এডিশনাল এসপি মোহাম্মদ তাজুল ইসলাম।তিনি আরো জানায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব তৎপর রয়েছে।