বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পটুয়াখালীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি আহত ২

ডেক্স রিপোর্ট: পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ঢাকা-কালাইয়াগামী একটি দোতালা লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে জুয়েল বয়াতী (৩৫) নামে এক জেলে নিখোঁজ এবং নাজমুল ও নাহিদ নামের অপর দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।জানা গেছে, বন্ধন-৫ নামের একটি দোতালা লঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে বাউফলের কালাইয়ার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি ওই দিন দিবাগত ভোর রাত ৪টার দিকে কেশবপুর ইউনিয়নের মুন্সীর ঘাটের কাছে বড় নদীতে প্রবেশকালে একটি মাছ ধরার ট্রলারের ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ট্রলারটি ভেঙে নদীতে ডুবে যায়। এসময় ওই ট্রলারে জেলে জুয়েল বয়াতী, দশম শ্রেণির ছাত্র নাজমুল বয়াতি ও নাহিদ বয়াতি অবস্থান করছিলেন।

লঞ্চের ধাক্কায় নাজমুল ও নাহিদ গুরুত্ব আহত হন। তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শুক্রবার দুপুর সোয়া ১টা, এ রিপোর্ট লেখা পর্যন্ত জুয়েল বয়াতীর নিখোঁজ রয়েছেন। আহত দুইজনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ  ঘটনায় নিখোঁজ জুয়েল বয়াতীর বাবা আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।’

কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু জানান, নিখোঁজ জুয়েল বয়াতীর সন্ধানে তেঁতুলিয়া নদীতে অভিযান চলছে। জুয়েল বয়াতীর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তাদের বাড়িতে শোকের মাতম চলছে।’