বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

কুয়াকাটায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, আহত ১৫

ডেক্স রিপোর্ট: কুয়াকাটায় যাওয়ার পথে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ১৫ জন পর্যাটক আহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে কুয়াকাটা সংলগ্ন মহাসড়কে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মেহেদী হাসান, মিলন, আশিষ, সাইফুল, দুলাল, জালাল, জাফর, রাজু, হাসান, এখলাস, মিরাজ, শাহারা ও আব্বাসকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে।আহতদের বাড়ি ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে

স্থানীয়রা  জানান, পর্যটকবাহী হাওলাদার (যশোর-ব-১১-০০৫৭) বাসটি কুয়াকাটা ঢোকার পথে আনন্দবাড়ি গেস্টহাউস সংলগ্ন এলাকার মহাসড়কের স্তপ করা পাথরের ওপর উঠে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে বাসটি সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা অধিকাংশ পর্যটক কমবেশি আহত হন।

কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক মো. আরিফুর রহমান জানান, গুরুতর আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।’