বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে ভিপি নুরুল

ডেক্স রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ডাকসুর সহসভাপতি নুরুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করেন। এ সময় প্রধানমন্ত্রী ভিপি নুরুল হকের মাথায় হাত বুলিয়ে দেন।

শনিবার বিকেল সোয়া তিনটায় ডাকসুর ভিপি নুরুল হক ও জিএস গোলাম রাব্বানী গণভবনে প্রবেশ করেন। এরপর ডাকসুর বাকি সদস্যরা প্রবেশ করেন। গণভবনে প্রধানমন্ত্রীকে সালাম করেন ভিপি নুরুল হক। এরপর প্রধানমন্ত্রীকে তিনি বলেন, তাঁর মা মারা গেছেন অনেক আগে। প্রধানমন্ত্রীর মধ্যে তিনি তাঁর মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু সময় নুরুল হকের সঙ্গে কথা বলেন। তারপর ডাকসুর ভিপি নুরুল হক একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন।প্রসঙ্গত, ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল। তারা পুনর্নির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে।