সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ভোলায় হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

ডেক্স রিপোর্ট: ভোলায় হাসপাতালের বাথরুম থেকে  শুক্রবার  বিকেলে একটি নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৈয়বুর রহমান প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।শিশুটি সুস্থ রয়েছে তবে শিশুটির তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, বিকেলে হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। এ সময় তারা রাথরুম পরিষ্কার করতে গিয়ে একটি নবজাতক ছেলে শিশুকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের সবাইকে জিজ্ঞাসা করলেও শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

ভোলার সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার এ তথ্য নিশ্চিত করে বলেন, জন্মের পর নবজাতক শিশুটিকে বাহিরের কোনো লোক বাথরুমে রেখে গেছেন। কারণ আমাদের হাসাপাতালে এমন কোনো রোগী  ছিল না।তিনি আরও জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন শিশুটি হাসপাতালে নিরাপদে রয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি আমরা থানায় জানিয়েছি।