সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৪৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১: আহত ২০

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুর চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে শুক্রবার বেলা ৩টার দিকে ইসলাম এবং এসআর পরিবহনের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোসহ বাস দুটিকে তাদের হেফাজতে নিয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও নিহত ব্যক্তি মো. কালাম এসআর পরিবহনের চালক ছিলেন এবং তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর থানা পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে ইসলাম পরিবহনের একটি বাস বরিশাল নগরীর নথুল্লাবাদের উদ্দেশে আসছিল। এবং বরিশালের নথুল্লাবাদ থেকে এসআর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরুপকাঠির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বিমানবন্দর থানাধীন কাশিপুর চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআর পরিবহনের চালক মো. কালাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুটি বাসের অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হন। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণসহ দুর্ঘটনাকবলিত দুটি বাস সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে।

বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরসহ মোট ১৫ জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সেই সাথে এসআর পরিবহনের চালক নিহত কালামের মরদেহও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত দুটি বাস সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে, জানান ওসি।’