বুধবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৩৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ফুলবাড়ীতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

মোঃমোস্তাফিজার রহমান( জাহাঙ্গীর)ফুলবাড়ী প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল ৭অক্টোবর সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতনের নেতৃত্বে প্রতিনিধিদল বড়ভিটা ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তার সাথে ছিলেন,বড়ভিটা ইউনিয়নের ২ বারের সাবেক সফল চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃআব্দুল আউয়াল সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকার, নুর ইসলাম সভাপতি, আওয়ামীযুবলীগ বড়ভিটা ইউনিয়ন শাখা,আফজাল হোসেন সদস্য, আওয়ামীলীগ বড়ভিটা ইউনিয়ন শাখা,মকবুল হোসেন সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, বড়ভিটা ইউনিয়ন শাখা ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা প্রতিটি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে পূজার সার্বিক পরিস্হিতির খোঁজ খবর নেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। পরিদর্শন কালে আহাম্মদ আলী পোদ্দার রতন হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য দেশরত্ন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং নেত্রীর সুস্হ্যতা ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।