শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০২
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

২১ ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডেস্করিপোর্ট  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিকে ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি নিশ্চিত করা হবে।পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরো এলাকা মনিটরিং করা হবে।’

তিনি আরও বলেন, করোনাভাইরাস মহামারির পর প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। ঢাকার নাগরিকরা উৎসাহের সঙ্গে যোগ দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক জানান, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রবেশ ও বের হওয়ার রাস্তা ছাড়া সব রাস্তা বন্ধ থাকবে।

সাধারণ জনগণ পলাশী মোড় ও জগন্নাথ হলের সামনে দিয়ে এসে পুলিশের তৈরি আর্চওয়ে দিয়ে শহীদ মিনারে প্রবেশ করে শ্রদ্ধা জানাবেন। অন্য কোনো পথে শহীদ মিনারে প্রবেশ করলে বাধার সম্মুখীন হবেন। শ্রদ্ধা জানানোর পর দোয়েল চত্বর ও চাঁনখারপুল দিয়ে বের হয়ে চলে যাবেন। কোনো ব্যাগ বা অন্য কোনো জিনিস নিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ২ ভাগে। প্রথম পর্বে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও বিদেশি কূটনীতিকরা রাত ১২টায় পুষ্পস্তবক অর্পণ করবেন। তারা পুষ্পস্তবক অর্পণ করার পর শহীদ মিনার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।